শূন্য থেকে কুরআন শিখুন

৩ জনের প্রাইভেট ব্যাচে অথবা 121 এ

শুধু কুরআন পড়া নয়—একজন মুসলমানের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ফরজে আইন ও ইসলামিক বেসিক জ্ঞানও সহজভাবে ধাপে ধাপে শেখানো হবে। ঈমান-আকিদা, নামায, পবিত্রতা, রোজা, দৈনন্দিন মাসআলা-মাসায়েল এবং রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহ ও হাদিসভিত্তিক প্রয়োজনীয় জ্ঞান কোর্সের অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকবে ইনশাআল্লাহ।

এখনই একজন উস্তাদের নিকট সম্পূর্ণ ফ্রি লাইভ ট্রায়াল ক্লাস করুন।

ফ্রি ক্লাস বাটনে ক্লিক করে ফরমটি ফিলাপ করুন। একজন ওস্তাদ যোগাযোগ করবেন।

√  তাৎক্ষণিক ফলাফল

√  পার্সোনালাইসড সাজেশন

√ ক্লাস সিস্টেম পদ্ধতি যাচাই

কুরআন শিখতে গিয়ে কোথায় আটকে আছেন?​

কুরআন শেখার ক্ষেত্রে আমাদের অনেকেরই বিভিন্ন সমস্যা থাকে। এর মধ্যে আপনি কোন সমস্যায় আছেন?

একদমই পারি না

  • আরবি অক্ষর চিনতে পারি না
  • কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না
  • বয়স বেশি হওয়ায় শেখা সম্ভব হয়নি

পারি কিন্তু শুদ্ধ হয় না

  • পড়তে পারি কিন্তু শুদ্ধ হয় না
  • তাজবিদ ভালো করে জানি না
  • পড়তে পারি কিন্তু শুদ্ধ হয় কিনা শিওর না

ভালো পারি কিন্তু অর্থ বুঝি না

  • ভালো পড়তে পারি কিন্তু অর্থ বুঝি না
  • আগ্রহ হারিয়ে ফেলি
  • নামাজে মনোযোগ থাকে না

যে সমস্যাতেই থাকেন না কেন, আপনার জন্য সমাধান আছে!

কেন এই কোর্সটি আপনার জন্য সেরা চয়েস?

√  ৩ জনের প্রাইভেট  ব্যাচ একজন শিক্ষক তিনজন শিক্ষার্থী

√   ওয়ান টু ওয়ান একজন শিক্ষক একজন শিক্ষার্থী

√  সম্পূর্ণ লাইভ ক্লাস পুরো এটেনশন আপনার সন্তানের দিকে

√   কোরআন শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় দ্বীনি এলেম শিক্ষা

√   শুদ্ধ তেলাওয়াত, নামাজ, ১০ টা সূরা মুখস্ত, ৪০ টা হাদিস মুখস্ত এবং মাসনুন দোয়া সমূহ

ধাপে ধাপে সহজ পদ্ধতিতে কুরআন শিখুন

এক প্ল্যাটফর্মে তিলাওয়াত ও ইসলামিক বেসিক জ্ঞান। সামনে ইনশাআল্লাহ কুরআনভিত্তিক আরও অনেক কোর্স, রিসোর্স ও ভ্যালু আপনার জন্য যুক্ত হবে, আর আপনি এগুলো ড্যাশবোর্ড থেকেই সহজে পেয়ে যাবেন।

কুরআন তিলাওয়াত শিখি ক্লাস

আরবি বর্ণমালা থেকে বিশুদ্ধ তিলাওয়াত এবং ইসলামিক বেসিক জ্ঞান অনুধাবন পর্যন্ত।

প্রাথমিক পাঠ

আরবি বর্ণমালা, মাখরাজ, হরকত ও প্রাথমিক পঠন অনুশীলন

√  পবিত্র কুরআন শিক্ষার গুরুত্ব ও প্রস্তুতি

√  আরবী বর্ণমালা পরিচিতি

√  মাখরাজ পরিচিতি ও প্রয়োগ

√  হরকত ও তানবীন পরিচিতি

√  সাকিন ও তাশদীদ পরিচিতি

√  যুক্ত হরফ পরিচিতি

√  ছোট ছোট শব্দের অনুশীলন

√  বাক্য পঠন

√  সূরা ফাতিহা দেখে দেখে তিলাওয়াত

√  রিভিশন ও পুনরালোচনা

বিশুদ্ধ পাঠ

তাজভীদ, মাখরাজ-সিফাত, মাদ, সাকিন নিয়ম ও ওয়াকফ প্রয়োগ

√  তাজভীদ পরিচিতি

√  মাখরাজ ও সিফাতের প্রয়োগ

√  মাদের বিবরণ

√  নুন সাকিন ও তানবীন পরিচিতি

√  মীম সাকিন পরিচিতি

√  লাম ও রা – এর বিশেষ নিয়ম

√  ভারী ও হালকা হরফ

√  ওয়াকফের বিবরণ

√  ছোট ছোট সূরায় তাজবীদের প্রয়োগ অনুশীলন

√  রিভিশন ও পুনরালোচনা

মুখস্ত পাঠ

নামাযে বহুল পঠিত সূরা মুখস্ত ও তেলাওয়াত লাহান চর্চা

√  সূরা ফাতিহা

√ সূরা ফীল

√ সূরা কুরাইশ

√ সূরা মাউন

√ সূরা কাওসার

√ সূরা কাফিরুন

√ সূরা নাসর

√ সূরা লাহাব

√ সূরা নাস

√ চার কালিমা

√ ধাপে ধাপে শেখার রোডম্যাপ

√ প্র্যাকটিস-ভিত্তিক ক্লাস স্ট্রাকচার

√ ড্যাশবোর্ডে অগ্রগতি ট্র্যাকিং

ভর্তি ফরম।

📝 ছাত্রের ভর্তি ফর্ম

📚 বাঙালি দারুল কুরআন

শিক্ষার্থীর নিয়মাবলি ও সম্মতিপত্র

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক,
বাঙালি দারুল কুরআনে আপনাকে স্বাগতম। কুরআন শিক্ষা নিয়মিত ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ভর্তির পূর্বে নিম্নোক্ত নিয়মগুলো পড়ে সম্মতি দেওয়ার অনুরোধ করা হলো।

১. 📅 নিয়মিত ক্লাস
সপ্তাহে ৩ দিন নির্ধারিত ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে হবে এবং অকারণে ক্লাস কামাই করা যাবে না।

২. ⚠️ পরপর ২টি ক্লাস অনুপস্থিতি
ছুটি বা পূর্বে অবহিত না করে পরপর ২টি ক্লাসে অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল/স্থগিত বলে গণ্য হবে। পুনরায় ভর্তি হতে ১০০ টাকা পুনঃভর্তি ফি প্রদান করতে হবে। তবে আগে থেকে ছুটি জানালে এ নিয়ম প্রযোজ্য হবে না।

৩. 📝 ছুটির নিয়ম
অসুস্থতা বা জরুরি প্রয়োজনে ক্লাসে উপস্থিত হতে না পারলে সম্ভব হলে ক্লাসের আগেই উস্তাদকে জানাতে হবে।

৪. ⏰ সময় ও ক্লাসের প্রস্তুতি
নির্ধারিত সময়ে ক্লাসে যুক্ত হয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে মনোযোগ সহকারে ক্লাস করতে হবে। উস্তাদ প্রদত্ত পড়া নিয়মিত অনুশীলন করতে হবে।

৫. 🤲 আদব ও শৃঙ্খলা
উস্তাদ ও সহপাঠীদের প্রতি সম্মানজনক আচরণ করতে হবে এবং ক্লাসে ইসলামী আদব ও শিষ্টাচার বজায় রাখতে হবে।

৬. 💳 মাসিক হাদিয়া
প্রতি মাসের শুরুতে অগ্রিম মাসিক হাদিয়া ৫–১২ তারিখের মধ্যে প্রদান করার চেষ্টা করতে হবে। কোনো কারণে সময়মতো প্রদান সম্ভব না হলে আগেই উস্তাদকে জানাতে হবে।

৭. 👨‍👩‍👧 অভিভাবকের সহযোগিতা
শিক্ষার্থীর নিয়মিত ক্লাস ও পড়াশোনায় অভিভাবককে সহযোগিতা করতে হবে। মাদ্রাসার পক্ষ থেকে অভিভাবক মিটিংয়ের আয়োজন করা হলে উপস্থিত থাকার সর্বাত্মক চেষ্টা করতে হবে।

৮. 🔐 ক্লাসের তথ্যের গোপনীয়তা
মাদ্রাসার ক্লাস লিংক, পাসকোড বা প্রয়োজনীয় তথ্য অনুমতি ছাড়া অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না।

৯. ⚠️ নিয়মিত অনিয়মের ক্ষেত্রে
বারবার নিয়ম ভঙ্গ বা বিনা কারণে অনুপস্থিতির ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অভিভাবককে জানানো এবং শিক্ষার্থীর ক্লাস কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

🌱 আমাদের উদ্দেশ্য

এই নিয়মগুলোর উদ্দেশ্য শিক্ষার্থীর ওপর চাপ সৃষ্টি করা নয়; বরং নিয়মিততা, আদব ও শৃঙ্খলার মাধ্যমে কুরআন শিক্ষা সহজ ও ফলপ্রসূ করা।

🤝 সম্মতি

☐ আমি উপরোক্ত নিয়মাবলি পড়েছি, বুঝেছি এবং বাঙালি দারুল কুরআনের নিয়ম মেনে চলতে সম্মত আছি।

আপনার মূল্যায়ন জানাতে নিচের সম্মতি ফর্মের অপশন চিহ্নিত করুন। জাযাকাল্লাহু খাইরান।

Scroll to Top